প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
বেনাপোলে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা বিনষ্টের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:
যশোরের
বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে একটি বসতবাড়ি ও দোকানে হামলা,
ভাঙচুর এবং সিসিটিভি ক্যামেরা বিনষ্টের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির
প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করা হয়েছে।
গত ২৭
সেপ্টেম্বর (২০২৬) ভবেরবেড় গ্রামের বাসিন্দা শামীমা ইসলাম লিখিতভাবে এই
অভিযোগ দায়ের করেন। অভিযোগে গ্রামের একাধিক ব্যক্তিকে বিবাদী হিসেবে
উল্লেখ করা হয়েছে।
অভিযোগসূত্রে
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ১ নম্বর বিবাদীর নির্দেশে কয়েকজন লোক
দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভবেরবেড় এলাকার একটি বসতবাড়ি ও সংলগ্ন
দোকানঘরে হামলা চালায়। দুষ্কৃতকারীরা বাড়ির অভ্যন্তরে থাকা ৪টি সিসিটিভি
ক্যামেরা এবং দোকানঘরে রক্ষিত ২টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময়
দোকানদার ও ভাড়াটিয়াদের গালিগালাজ, মারধর এবং জীবননাশের হুমকি দিয়ে
দোকান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগকারী
শামীমা ইসলাম জানান, হামলাকারীরা সিসিটিভি ক্যামেরাসহ দোকানের মালামাল
ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে। এর আগেও
অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর মোবাইল ফোনে হুমকি-ধমকি প্রদান করে আসছিল।
এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।